শরৎচন্দ্র ছিলেন হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি; যদিও পরে উক্ত পদ হইতে ইস্তফা দেন। ১৯২৩ খৃষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁহাকে ‘জগত্তারিণী স্বর্ণপদক’ প্রদান করে। সেই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে বি.এ. পরীক্ষার প্রশ্নপত্র প্রণেতা বলিয়াও তিনি নিযুক্ত ছিলেন। ১৯৩৬ খৃষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁহাকে ডক্টর অব লিটারেচার (সম্মানসূচক) উপাধি প্রদান করে।
