ক্যামব্রিজে ভারতীয় ছাত্রদের এক ক্লাব ছিল। তাহার নাম মজলিস। এই মজলিসের অধিবেশনে ভারতীয় ছাত্রেরা প্রাণ খুলিয়া দেশের কথা আলোচনা করিত, বক্তৃতা দিত। অনেক সময় তাহারা এমন সব গরম গরম বক্তৃতা করিত যে, তাহা শুনিলে মনে হইত, তাহারা যেন বিপ্লবী হইয়াই জন্মগ্রহণ করিয়াছে।
Tag: রাজনীতি
কাশ্মীরি হিন্দু পণ্ডিত রাজকেলি নাহার (1700)
আগ্রায় বাস করিবার সময় গঙ্গাধর দেহত্যাগ করেন এবং তাঁহার মৃত্যুর তিনমাস পরে তাঁহার তৃতীয় সন্তান পণ্ডিত মতিলাল নেহেরু জন্ম গ্রহণ করেন, ১৮৬১ খ্রীষ্টাব্দের ৬ই মে এলাহাবাদ হাইকোর্টে নন্দলাল যে প্রতিষ্ঠা অর্জন করিয়াছিলেন, তাঁহার কনিষ্ঠ ভাই মতিলাল সে প্রতিষ্ঠাকে ভারতব্যাপী করিয়া তুলিলেন।
